Main Menu

সিলেটে টিলা কর্তনের দায়ে ৫ জনের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন হাওলাদার পাড়ার অজিতের টিলা নামক স্থানে টিলা কর্তনকালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ৫ জনকে আটকপূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। এসময় জালালাবাদ থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

অভিযানকালে বেআইনিভাবে টিলা কর্তনের সাথে জড়িত থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) মোতাবেক বিলাল মিয়াকে ৩ মাস, বলরাম দাসকে ১ মাস, রবিন্দ দাসকে ১ মাস, জ্যোতির্ময় দাশকে ১ মাস ও জয়ন্ত দাসকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ও নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed