৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএস ক্যাডারে ২৩০৯ ও নন ক্যাডারে ১০২২ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বুধবার (৩০ নভেম্বর) বিপিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে মোট নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেয়া হবে।
এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেয়া হবে।
এছাড়া নন ক্যাডারে মোট ১ হাজার ২২ জনবল নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৯ম গ্রেডে ৫০৫ জন, ১০ম গ্রেডে ৬০ জন, ১১ ও ১২তম গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেয়া হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed