দেশে ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৪২৬
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন।
বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৯ জন এবং ঢাকার বাইরের ১৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৩৫৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫৪ জনের। সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩০১ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয়েছিল ১০৫ জনের।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed