সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৮২ শতাংশ, মেয়েরা এগিয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
এ সময় তিনি জানান, এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন। আর কৃতকার্য হয়েছে ৯০ হাজার ৯৪৮ জন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় ২৩ হাজার ২৩০ জন অংশ নিয়েছে। আর পাস করেছে ২১ হাজার ৭৩৭ জন। বিজ্ঞানে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। মানবিক বিভাগে ৮৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ৩১৫ জন। আর পাস করেছে ৮১ হাজার ৪৮৩ জন। পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭২৮ জন। এই বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ২৫৪ এবং মেয়ে ৪ হাজার ৩১১ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৯৪ জন, মানবিকে ৩৮৯ এবং ব্যবসায় শিক্ষায় ২৮৩ জন।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed