কমলগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বেসরকারী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজারের কমলগঞ্জ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় প্রধান কার্যালয় হতে ভার্চ্যুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপশাখাসহ দেশের ১১টি উপশাখার উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
পরে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের নজরুল প্লাজার দোতলায় উপশাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার অপারেশন ম্যানাজার খন্দকার আনোয়ার মাসুমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. নিজামুল হক, কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, খন্দকার আহমদ হোসেন, পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, ব্যবসায়ী মো.আনহার আলী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ উপশাখার ইনচার্জ আবুল হাসনাত শাব্বীর আহমেদ কুরেশী।
এসময় ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকটির উপশাখার উদ্বোধন করেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed