সিলেট বিভাগের ৪ ইউনিয়নে ভোট ২৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচটি পৌরসভা ও ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে আগামী ২৯ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের ৪টি ইউনয়ন।
এসব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মনোনীত করেছে। রবিবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তরসম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নের এই তালিকা প্রকাশ করা হয়।
এর আগে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেনস্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট বিভাগের ৪টি ইউনিয়ন হচ্ছে- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডুরা, মৌভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন।
এগুলোর মধ্যে নুরপুর ইউনিয়নে মো. সেবন মিয়া, ব্রাহ্মণডুরায় হুসাইন মো. আদিল, ফুলতলায় মাসুক আহমদ মাসুক ও সুরমা ইউনিয়নে মো. তাজুল ইসলাম নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed