এসওএস চিলড্রেনস ভিলেজ’র খাদ্য বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট এর পরিবার শক্তিশালীকরণ ও আত্মীয়তার পরিচর্যা কর্মসূচির আওতায় স্কুলগামী শিশুদের পুষ্টি চাহিদার কথা বিবেচনা করে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার ৪৯৮টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট প্রাঙ্গণে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্থ।
এসওএস সোশ্যাল সেন্টার সিলেটের ইনচার্জ তানবীর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে ওসমানপুর ইউনিয়নের মমিনপুর, বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও ও সোনাপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে পরিবার প্রতি ডিম ৩০টি, সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ১ কেজি, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, চিনি ১ কেজি, এনার্জি বিস্কুট ২০ প্যাকেট ও আটা ২ কেজি। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed