দেশে এক মাসে মোবাইল গ্রাহক কমেছে ২১ লাখ
প্রযুক্তি ডেস্ক: গত তিন মাস ধরেই দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কমছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে মোট গ্রাহক সংখ্যা ছিল ১৮ কোটি ১৪ লাখ তিন হাজার। আগস্টে তা ছিল ১৮ কোটি ৩৫ লাখ তিন হাজার। অর্থাৎ এক মাসে কমেছে ২১ লাখ।
সেপ্টেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ১৯ লাখ পাঁচ হাজার। রবির পাঁচ কোটি ৪৩ লাখ ছয় হাজার, বাংলালিংকের তিন কোটি ৮৩ লাখ চার হাজার ও টেলিটকের ৬৭ লাখ আট হাজার।
আগস্টে গ্রামীণফোনের গ্রাহক ছিল আট কোটি ৩১ লাখ পাঁচ হাজার। রবির পাঁচ কোটি ৪৯ লাখ পাঁচ হাজার, বাংলালিংকের তিন কোটি ৮৭ লাখ ছয় হাজার ও টেলিটকের ৬৭ লাখ দুই হাজার।
বিটিআরসির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, টেলিটক ছাড়া বাকি সব অপারেটরের গ্রাহক সংখ্যা কমেছে।
বিটিআরসির প্রতিবেদনে আরও দেখা যায়, বিগত মাসগুলোতে গ্রাহক সংখ্যা বাড়তে থাকলেও জুনের পর কমতে থাকে। জুনে সর্বোচ্চ মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৪৪ লাখ পাঁচ হাজার। বিটিআরসির তথ্যে এটিই ছিল দেশে সর্বোচ্চ গ্রাহক সংখ্যা।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed