সিলেটে সাহিত্য মেলা ২২-২৩ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সিলেটে আগামী ২২ ও ২৩ নভেম্বর দু’দিনব্যাপী জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে।
দুইদিন ব্যাপী সাহিত্য মেলা সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখভাগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।
জানা যায়, বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন সিলেট’র ব্যবস্থাপনায় আয়োজিত জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচলাক মোহাম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক।
অনুষ্ঠানে সভাপত্বি কবরেন সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed