দক্ষিন সুরমায় এপিবিএনের অভিযানে জাল নোটসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ৭ এপিবিএন সিলেট এর অভিযানে জাল নোটসহ ১ জন চিন্হিত চোরাকারবারি দলের সদস্যকে আটক করা হয়েছে।
২০ নভেম্বর রবিবার সন্ধ্যায় দক্ষিন সুরমা থানাধীন লালাবাজারস্হ বেঙ্গল ফুডে এপিবিএন পুলিশ পরিদর্শক এস এম ওবায়েদুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪টি ১ হাজার টাকার জাল নোটসহ তানভীর নামের ১ জনকে আটক করা হয়।
আটককৃত তানভীর কিশোরগন্জ জেলার ভৈরব থানার মাইজপাড়া গ্রামের মৃত হাসেম এর ছেলে। সে চিন্হিত চোরাকারবারি দলের সদস্য।
এ ব্যাপারে এসআই মানিক মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ৭ এপিবিএন সিলেট এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালাবাজারে অভিযান পরিচালনা করে জালনোট পাচারকারী চক্রের ১ সদস্যকে জাল নোটসহ আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Related News
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More



Comments are Closed