ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে একটি ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।
রোববার (২০ নভেম্বর) রাতে রাজ্যটির উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, দেবতার কাছে প্রার্থনার জন্য ধর্মীয় একটি শোভাযাত্রা রাস্তার পাশে জড়ো হলে দ্রুতগামী একটি ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত চারজন শিশু রয়েছে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ ছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
Related News
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী সরকারRead More
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখনRead More



Comments are Closed