সিলেটে সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাতালী খেলার মাঠ এবং বাঘা হাওড়ের ৩০০ একর সরকারি সম্পত্তি কয়েকজনের নামে রেকর্ড করে দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে এমন কোটি কোটি টাকার জমি বেহাত হওয়ায় নিঃস্ব হয়েছেন জমির মালিক ও সরকার।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিলেট নগরীর আবাসন প্রকল্প শাহজালাল উপশহরের জে-ব্লকের ৪ নম্বর সড়কের ২৯ নম্বর প্লটটি ১৯৯৪ সালে নিজ নামে বরাদ্দ পান তৎকালীন ডাক বিভাগের মহাপরিচালক আতাউর রহমান। করোনায় মারা যান বিশিষ্ট রম্য লেখক আতাউর রহমান।
তার নিকটাত্মীয় মালিক জোনেদ আহমদ জানান, সরকারি চাকরির সুবাদে অন্যত্র কর্মরত থাকায় মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম চলাকালে প্লটটি অন্যের নামে রেকর্ডভুক্ত করে দেন মহিতোষ চন্দ্র দাসের নামে এক সেটেলমেন্ট কর্মকর্তা।
শুধু এই জমি নয়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাতালী খেলার মাঠ এবং বাঘা হাওড়ের ৩০০ একর সরকারি সম্পত্তি কয়েকজনের নামে রেকর্ড করে দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন ওই সেটেলমেন্ট কর্মকর্তা। এর প্রতিবাদে এলাকায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সিলেটের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, তদন্তে জালিয়াতি প্রমাণিত হওয়ায় বহু অপকর্মের হোতা সেটেলমেন্ট কর্মকর্তা মহিতোষ চন্দ্র দাসের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও দুদকে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed