বিএনপির ১ হাজার নেতা-কর্মীকে গুম করেছে আ’লীগ: লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ১ হাজার নেতা-কর্মীকে গুম করেছে। অজস্র নেতাকর্মীকে হত্যা করেছে। গুলি করে পঙ্গু করেছে অসংখ্য নেতাকর্মীকে। এই সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। তাদের বিচার এ দেশের মানুষ করবে।’
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াস পত্নী লুনা বলেন, ‘সরকার বিএনপির সমাবেশ দেখে ভয় পাচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এ সমাবেশকে সফল করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। বাধার শিকার হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির এ গণসমাবেশ হচ্ছে। গণসমাবেশ শুরু হয়েছে সকাল ১১টা থেকে।
বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed