আলিয়া মাঠ পরিদর্শনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে তিনি আলিয়া মাঠে আসেন।
এ মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল হযরত শাহাজালাল দরগাহ মাজার জিয়ারত শেষে মাজারের দক্ষিণ গেইট দিয়ে বের হয়ে আলিয়া মাঠে প্রবেশ করেন। এসময় তিনি মাঠে থাকা দলীয় নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন এবং সবার উদ্দেশে হাত উঁচু করে অভিবাদন জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
এসময় তিনি বলেন- বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমেছে। দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করছে। এতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সিলেটেও এভাবে সাড়া দিয়ে একদিন আগ থেকেই এ মাঠে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন- বর্তমান অবৈধ অনির্বাচিত সরকার ১৫ বছরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে পুরো জাতিকে বিপদগ্রস্ত করেছে। এ সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। সিলেটে আমাদের সপ্তম গণসমাবেশ। এসব আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed