Main Menu

সিলেটে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতে সিলেট এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানযোগে রাত ১০টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। পরে তাকে সিলেট নগরীতে নিয়ে আসা হয়।

শনিবার সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল।

এদিকে, শনিবার গণসমাবেশ হলেও শুক্রবার রাতেই লোকে লোকারণ্য হয়ে উঠেছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। নেতা-কর্মীদের অনেকে ক্যাম্প করে আলীয়া মাঠে অবস্থান করছেন। অনেকে আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে রাত যাপন করেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাতে দলের মহাসচিব সিলেট এসে পৌঁছেছেন। নানা ঘাত-প্রতিঘাত স্বত্তে¡ও দলের নেতা-কর্মীরা আলীয়া মাঠে জড়ো হয়েছেন। শনিবারের গণসমাবেশে তিন লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর রায়, ভাইস চেয়ারম্যান ডা: এজেডএ জাহিদ হোসেন ও যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল বৃহস্পতিবার থেকে সিলেটে অবস্থান করছেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed