সিলেটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক: সিলেটে শনিবার ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। তবে শুক্রবার থেকেই প্রায় বন্ধ হয়ে পড়েছে বাস চলাচল। বিশেষত দূরপাল্লার বাস সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না। অঘোষিত এই ‘ধর্মঘটে’ বিপাকে পড়েছেন যাত্রীরা।
বাস মালিকরা বলছেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো সিলেট ছেড়ে যেতে পারছে না। দূরের বাস সিলেটে আসতেও পারছে না। তবে জেলার ভেতরে বাস চলাচল করছে বলে জানিয়েছেন তারা।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাবেন প্রবাসী শ্রমিক অশোক রঞ্জন দেব। এজন্য সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন তিনি। বাসে করে ঢাকা গিয়ে সন্ধ্যায় উঠবেন বিমানে। তবে বাস টার্মিনালে এসে দেখেন, ঢাকামুখী কোন বাস ছেড়ে যাচ্ছে না। এতে বিপাকে পড়েন অশোক।
তিনি বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য আমি তিনদিন আগে বিমানের টিকিট কিনেছি। শনিবার পরিবহন ধর্মঘট থাকায় শুক্রবারের টিকিট কিনেছি। একারণে আগের রাতেও ঢাকায় যাইনি। কিন্তু আজকে সকালে বাস টার্মিনালে এসে দেখি কোন বাস ছাড়ছে না।
অশোক বলেন, বিকেলের মধ্যে ঢাকা পৌছতে না পারলে আমার বিমান টিকিটের পুরো টাকা গচ্ছা যাবে।
শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস ছাড়া দূরপাল্লার কোন বাস ছাড়ছে না। আন্তঃজেলা বাসও সংখ্যায় খুব কম। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোও বন্ধ দেখা যায়।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed