অবরোধ, ধর্মঘট দিয়ে সিলেটের গণসমাবেশ ঠেকানো যাবে না: টুকু
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপির সমাবেশ ঠেকাতেই সিলেটে পরিবহণ ধর্মঘট দেওয়া হয়েছে, তবে অবরোধ-ধর্মঘট করে গণসমাবেশ ঠেকানো যাবে না। সকল বাধা উপেক্ষা করে ১৯ নভেম্বরের সমাবেশে মানুষের ঢল নামবে। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শতশত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এ সময় শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে আগামী ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন সহ বিপুল সংখ্যাক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed