Main Menu

বিএনপি’র গণসমাবেশ : ড. মঈন-গয়েশ্বর-আলাল-ডা: জাহিদ সিলেটে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আগামী ১৯ নভেম্বর শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন দলের স্থায়ী কমিটির দুই সদস্যসহ চার কেন্দ্রীয় নেতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ।

সিলেট বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলের অপর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগীয় দল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ-সভাপতি ডা: এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠ পরিদর্শন করেছেন। তিনি বলেন, দেশের অন্যান্য স্থানের গণসমাবেশের মতো সিলেটেও পরিবহন ধর্মঘট আহবান করা হয়েছে। এটা ব্যতিক্রম কিছু নয়। সকল ঘাত-প্রতিঘাত অতিক্রম করেই তারা কর্মসূচি পালন করবেন। দলের নেতা-কর্মীরা এরই মধ্যে সিলেটে আসতে শুরু করেছেন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed