Main Menu

জাবির নিরাপত্তা কর্মকর্তার মোটরসাইকেল চুরি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নিরাপত্তা কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া মোটরসাইকেলটি মো. জেফরুল হাসান চৌধুরীর। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা)।

খোঁজ নিয়ে জানা যায়, কাজ শেষে কোয়ার্টারে নিজ বাসার নিচে বিকেল ৪টার দিকে মোটরসাইকেল রাখেন জেফরুল হাসান। রাত সাড়ে ৯টার দিকেও মোটরসাইকেলটি সেখানেই ছিল। কিন্তু রাত ১২টার দিকে তিনি দেখতে পান মোটরসাইকেলটি নেই।

এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জানাই। পরে আশুলিয়া থানায় যোগাযোগ করি। থানা পুলিশ আমাকে অভিযোগ দিতে বলেছে।’

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই হাচিব শিকদার বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। অভিযোগ দিতে বলেছি। চোর শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি।

Share





Related News

Comments are Closed