সিলেটের কদমতলী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র হারিয়ে গেছে। তার নাম সাকিব আহমদ, বয়স ১৩ বছর। সে কানাইঘাট উপজেলার সড়কের বাজার সরদারের মাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
হারিয়ে যাওয়ার সময় তার ঘায়ে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবী ও সাদা টুপি পরিহিত ছিল। তার উচ্চতা: ৪ ফুট ৮ ইঞ্চি। তার সন্ধানের জন্য দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ জিডি করেছেন মামা আব্দুল আলিম।
জিডিকে উল্লেখ করা হয়- নিখোঁজ সাকিব আহমদ (১৩) শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের খোশবাস হযরত শাহজালাল (র.) লতিফিয়া মাদরাসার ছাত্র। সে গত ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় কদমতলী বাস স্ট্যান্ড থেকে হারিয়ে যায়। সে মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হয়। সিলেট আসার পর সর্বশেষ সে বাড়িতে যোগাযোগ করেছিল। এরপর তার আর কোন খবর পাওয়া যায়নি।
কেউ সাকিব আহমদের সন্ধান পেলে ০১৭৫৪৬৭০১৬৩/০১৭৩৯৩১৬৭৪৫ এই দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed