গণসমাবেশ সফলে এমদাদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল র্যালী
বৈশাখী নিউজ ডেস্ক: ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক মোটরসাইকেল র্যালী ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে শতাধিক মোটরসাইকেল নিয়ে নগরীর আম্বরখানা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসার সামনে নিয়ে সমাপ্ত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ১৯ নভেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানের গণসমাবেশে সিলেটের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিনত হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীর নেতৃত্বে পাড়া মহল্লায় গণসংযোগ ও প্রচারণা চলছে। সিলেটের গণতন্ত্রকামী মানুষ সমাবেশ সফলে ঐক্যবদ্ধ হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed