বৃহস্পতিবার থেকে ১১০ টাকায় তেল, ৫৫ টাকায় চিনি দেবে টিসিবি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন-আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এজিবি কলোনির কাঁচাবাজারে সামনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয় বৃহস্পতিবার সকাল থেকে ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল এবং প্রতিকেজি ৫৫ টাকায় চিনি বিক্রি করা হবে। পাশাপাশি ন্যার্যমূল্যে মসুর ডালও বিক্রি করবে সরকারের বিপণন সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্ন-আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারা দেশে নভেম্বর মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১০ নভেম্বর থেকে শুরু করবে।
এক জন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
টিসিবি জানায়, সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করবেন পরিবেশকেরা। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed