ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে ৫টা পর্যন্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি অফিসে নতুন সময়সূচির পর এবার ব্যাংকেও নতুন সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, ‘সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ আগের মতোই সব সময় খোলা থাকবে।’
সরকারঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে নতুন ঘোষিত নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবারেরRead More
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More



Comments are Closed