দেশের বাজারে এলপিজির দাম বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ নভেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।
তিনি জানান, বুধবার থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৫১ টাকা, এতদিন যার দাম ছিল ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডারে দাম বাড়ল ৫১ টাকা।
সংবাদ সম্মেলনে বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
« বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ম্যুরালে নিজেদের ছবি বসালেন এমপি ও তার ভাই (Previous News)
(Next News) গৃহবধূ ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড »
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবারেরRead More
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More



Comments are Closed