আকাশে ভিনগ্রহের যান, পাইলটের চক্ষু চড়কগাছ!
প্রযুক্তি ডেস্ক : ভিনগ্রহ, ভিনগ্রহের বাসিন্দা বা এলিয়েনদের নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ভিনগ্রহবাসী আছে কি নেই তা নিয়ে বিতর্কেরও শেষ নেই। এমনি করে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট, বা ‘ইউএফও’ নিয়েও দ্বন্ধ আছে। যদিও প্রায়ই খবর শোনা যায়, অমুক জায়গার আকাশে দেখা দেখে ‘ইউএফও’। যদিও এই খবরে কেউ নড়েচড়ে বসেন না।
এবার ইউএফও-এর দেখা মিলল প্রশান্ত মহাসাগরের আকাশে। মহাসাগরের আকাশের উপরে এক পাইলট নাকি অসংখ্য ‘ইউএফও’ দেখতে পেয়েছেন।
এই খবর সম্প্রতি চাউর করেছেন বেন হানসেন। যিনি ‘ইউএফও উইটনেস’ নামের একটি ‘শোর হোস্ট। ওই টিভি অনুষ্ঠানে বেন একটি ফুটেজ চালিয়েছেন। যেখানে ‘মিড-এয়ার ইউএফও’-র কথা বলেন ও ফুটেজে তা দেখানও।
একজন পাইলট প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময়ে এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বলে জানা গিয়েছে।
সাউথওয়েস্ট এয়ারলাইনস, হাওয়াইয়ান এয়ারলাইনস-এর বহু পাইলট এই দৃশ্য দেখেছেন বলে দাবি করেছেন।
প্রাক্তন এক মিলিটারি পাইলট তার যানের মাথার উপর অনেকগুলি এয়ারক্র্যাফ্ট উড়তে দেখেছেন। লস এঞ্জেলসের সৈকতের ওপরে যখন একটি চার্টার জেট উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন মার্ক হালসে নামের ওই পাইলট। তিনি তখন তার জেটের রেডিও কন্ট্রোলে এই ধরনের কিছু বস্তুর উপস্থিতির প্রমাণ পান। মাত্র ২৩ মিনিটে হালসে এরকম ৭টি ফ্লাইং অবজেক্ট চিহ্নিত করেন।
তার জেটের প্রায় ৫০০০ থেকে ১০০০০ ফুট উচ্চতার মধ্যে এদের উপস্থিতি ছিল বলে তিনি মনে করেছিলেন।
হালসে বলেন, সেগুলো বৃত্তাকারে ঘুরছিল। তিনি আরও জানান, তার বিপুল অভিজ্ঞতার মধ্যে এমন জিনিস কখনও দেখেননি!
‘ইউএফও উইটনেস’ নামের ‘শো’র হোস্ট হানসেন পাইলট মার্ক হালসের অভিজ্ঞতার কথা ওই শোয়ে বলেন। তিনি বলেন, হালসে আকাশের ওই বিপুল গভীরে কিছু আশ্চর্য আলোর দেখাও পেয়েছিলেন।
Related News
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
Manual2 Ad Code প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াইRead More



Comments are Closed