Main Menu

আগাম শীতে লেপ তোষক কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছে

Manual8 Ad Code

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের কন্যা বলে খ্যাত দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়। পঞ্চগড়ের চারিদিকে শীতের আগমনী বার্তা শুরু হয়েছে।

বর্তমানে সন্ধ্যার পর এ অঞ্চলের জনপদ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। শিশির বিন্দুতে ভিজে যাচ্ছে শাক-সবজির ক্ষেতসহ ঘাস ও গাছালির লতা-পাতা। হেমন্তের এই কার্তিকেই ক’দিন পরে পঞ্চগড় জেলায় সর্বত্র সন্ধ্যা থেকে সারারাত ও সকাল থাকে কুয়াশায় ঢাকা পড়ে যাবে। এ জনপদে শীতের প্রকোপ বাড়ছে ধীরে ধীরে।

Manual3 Ad Code

রাতে ও সকালে গ্রামাঞ্চলের লোকজন রীতিমতো মোটা কাপড় পরিধান করছে শীত নিবারনের জন্য। প্রতিবারের মতো এবারও এখানে শীতের তীব্রতা বাড়বে এমন আশংকায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের।

Manual8 Ad Code

ধনী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা শীতের প্রস্তুতি হিসেবে লেপ- তোষক তৈরীর জন্য ভিড় করছে কারিগরদের দোকানে।কেউ কেউ কারিগরদের বাড়িতে নিয়ে গিয়ে লেপ-তোষক তৈরী করে নিচ্ছেন আগাম।

Manual4 Ad Code

এদিকে শীত থেকে রক্ষা পাবার জন্য দরিদ্র মানুষগুলো পুরোনো কাপড়ের দোকানেও ভিড় করছে।

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code