সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের হারিছ নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারিছ উদ্দিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় শফিক আহমেদ তালুকদার নামের আরও এক বাংলাদেশি গুরুতর আহত হন। গত ১৮ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে জেদ্দার গারনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারিছ সিলেটের কানাইঘাট উপজেলার কাদির গ্রামের বাসিন্দা। এরই মধ্যে শফিককে জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
হারিছের ছোট ভাই শরিফ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, হারিছ উদ্দিন ব্যবসার কাজে জেদ্দার গারনিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে একটি মালবাহী ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হারিছ নিহত হন। এ সময় আহত হন শফিক আহমেদ তালুকদার। খবর পেয়ে জেদ্দার স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আহত শফিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এদিকে, হারিছের মরদেহ জেদ্দার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানা গেছে।
Related News
হবিগঞ্জের তরুণরা লিবিয়ায় মাফিয়াফাঁদে, নিখোঁজ ৩৮
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পথে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে যেতেRead More
মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। দীর্ঘRead More



Comments are Closed