Main Menu

মেঘালয় মাইন এক্সপোর্টার্স নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মেঘালয় মাইন ওউনার্স এন্ড এক্সপোর্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেঘালয়ের এমএলএ পিউস মারউইন এবং মেঘালয় মাইন ওউনার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলিয়াস সিজার ডায়েংনান।

সভায় মেঘালয়ের সাথে সিলেটের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, আমদানি-রপ্তানি ও বর্ডার ট্রেড খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে আলোচনা হয়।

Manual1 Ad Code

সভায় মেঘালয়ের এমএলএ আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসার ও এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual1 Ad Code

সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সিলেট কয়লা আমদানিকারক গ্রæপের সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সদস্য জয়দেব চক্রবর্তী এবং মেঘালয় মাইন ওউনার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code