সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৪
নিজস্ব প্রতিবেদক: সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পরপর দুদিনে দুজন মারা গেলেন। এছাড়া সংক্রমণও বেড়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৫। এর আগেরদিন ছিল শূন্য দশমিক ৭৬ শতাংশ।
এসময়ে সুস্থ হয়েছেন ১২ জন। বুধবার এ সংখ্যা ছিল ৭ জন। তবে গত দুুদিনে দুজন মারা গেছেন।
প্রতিবেদন আরও উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৭ জনের ও মৌলভীবাজারে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে কারও দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed