পঞ্চগড়ে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মণি ও মুক্তা নামে দুই বছর বয়সী যমজ দুই বোনের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। বাড়ির মাত্র ২০ গজের মধ্যে ডোবায় পড়ে মারা গেছে তারা।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে শোক নেমে এসেছে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মণিমুক্তা বাড়ির আঙিনায় খেলছিল। একসময় পাশের ডোবায় পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে বাবা-মা খোঁজার এক পর্যায়ে মরদেহ ডোবায় ভাসতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দুই শিশুকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিফা আক্তার তামান্না শিশুদের মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual2 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual4 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed