Main Menu

ছাত‌কে রেলের জায়গা দখলের ‘মহোৎসব’ চলছে

সুনামগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি: পূর্বাঞ্চল রেলওয়ের সি‌লেট বিভাগীয় ভূ-সম্পত্তির কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা কমচা‌রি, গেইটম‌্যানদের আশপাশেই রেলওয়ের কো‌টি কো‌টি টাকার জায়গা দখলের ‘মহোৎসব’ চলছে। রেলওয়ের শত শত একর জলাবদ্ধ জমিও বেহাত হয়ে যাচ্ছে। শত শত গাছ কে‌টে এসব জায়গা দখ‌লের হি‌ড়িক প‌ড়ে‌ছে। দখলের পর এসব জায়গা প্রতিগণ্ডা (২ শতক) ৫ থেকে ১০ লাখ টাকায় দখলস্বত্ব হস্তান্তর করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, রেলওয়ের কো‌টি টাকার জায়গা দখল কর‌তে রাতের অন্ধকারে ৫‌টি অর্জুন গাছ কে‌টে গা‌ছের গোড়া বালু দি‌য়ে ভরাট ক‌রা হয়। সকা‌লে রড দি‌লে পাকা ঘর নির্মান করার চেষ্টা কর‌লে রেল বিভা‌গের সি‌লেট থে‌কে এ আই ডাব্লিউ সহকা‌রি প্রকৌশলী আব্দুর নুর খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে এ‌সে কাজ বন্ধ ক‌রে দেন।

সূত্র জানায়, এ চ‌ত্রেুর মুলহোতা হ‌চ্ছেন রেল বিভাগের সিলেটের আই ডব্লিউর গোবিন্দগঞ্জ রেল গেইটম্যান আশরাফুল ইসলাম, স্থানীয় ব‌্যবসা‌য়ি ইব্রা‌হিম আলী, কামরুল ইসলাম, কদ্দুস ও আ‌জিজুর রহমানের নেতৃ‌ত্বে রে‌লেওয়ের ৫‌টি অর্জুন গাছ কে‌টে রাতারা‌তি কো‌টি টাকার জায়গা দখ‌লের চেষ্টা ক‌রে।

সি‌লেট-ছাতক রেল প‌থে সরকারি জায়গায় বেড়ে উঠা ৫টি অর্জুন নামের ঔষুধি গাছগুলো রক্ষা করা যায়নি। রেল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে রাতের আধারে গাছগুলো কেটে সাবাড় করে নিয়েছে ভু‌মি‌খে‌কোরা। এখান থেকে পর পর দুই দফায় স্থানীয় এক‌টি ভু‌মি‌খে‌কো চত্রু ৫টি ঔষুধি গাছ কর্তন করে নেয়।

ছাতক-সিলেট রেলপথের গোবিন্দগঞ্জ রেল গেট এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, আম্বিয়া ও সেলিম বেডিং এর মধ্যখানে রেল সড়কের পাশে মাটিতে পড়ে আছে গাছের ছোট ডাল-পালা ও অর্জুন ফল। জায়গাটুকু রেলওয়ের ৩৯৮/৩ থেকে ৪ এর সীমান্ত পিলার রয়েছে। সড়কের পশ্চিম পাশে কর্তন করা গাছের গুড়ায় ফেলে রাখা হয়েছে ভিটবালু। আরেক পাশে পাকা পিলার স্থাপনের জন্য মাটি খনন করে গর্তের চিহৃ রয়েছে।

স্থানীয় সচেতন লোকজন ভিট বালু সরিয়ে কর্তন করা বিশাল বড় ৫টি গাছের গুড়া বের করা হয়। একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে থেকে কিছু জায়গা লিজ এনেছেন এখানের কামরুল ইসলাম নামের জনৈক ব্যবসায়ি। তিনি ওই জায়গায় পাকা ঘর নির্মাণ করার চেষ্টা ক‌রে।

ছৈলাআফজলাবাদ রেল ষ্টেশন এলাকার ও গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়েন্টের ত‌কিপুর নামক স্থা‌নে গভীর রা‌তে আই ডব্লিউর গোবিন্দগঞ্জ রেলের গেইটম্যান আশরাফুল ইসলামের নেতৃ‌ত্বে ইব্রা‌হিম আলীর দোকা‌নের দ‌ক্ষিন পা‌শে এ ঘটনা ঘ‌টে‌ছে। প্রায় তিন লক্ষা‌ধিক টাকা মু‌ল্যে অর্জুনের ৫‌টি গাছ কে‌টে চু‌রি করে চোরাইপ‌থে বি‌ত্রিুর ঘটনায় জেলা জু‌ড়েই ব‌্যাপক তোলপাড় সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

পাকা ঘর তৈরির আগে রেলওয়ের বিভা‌গে কিছু দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সাথে বড় অংকের টাকার বিনিময় করে রেল সড়কের পাশে বেড়ে উঠা ঔষধি ৫টি বড় অর্জুন গাছ কেটে নেয় ভু‌মি‌খেকোরা। কেটে নেয়া গাছগুলো তিন লক্ষাধিক টাকা মূল্যের হবে। গত ২ সেপ্টেম্বর রাতের আঁধারে এখানের দুইটি অর্জুন গাছ কেটে নেয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর মঙ্গলবার দিনে অবশিষ্ট ৩টি অর্জুন গাছের ডাল-পালা কেটে দেয়া হয়। এর একদিন পর গত বুধবার রাতের আঁধারে ওই ঔষুধি গাছগুলোর গুড়া থেকে কেটে সাবাড় করা হয়।

এদিকে, অরক্ষিত ও পরিত্যক্ত গোবিন্দগঞ্জ রেল গেইটম্যান আশরাফুল ইসলাম এখনও নানা অপরাধ অপকর্ম চা‌লি‌য়ে বহাল তবিয়তে থেকে রেলের সরকারী জায়গায় ৩টি দোকান কোঠার প্রতি মাসে সাড়ে ৯ হাজার টাকা ভাড়া পকেটস্থ করছেন। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ এখ‌নো কোন ব‌্যবস্থা নেয়‌নি।

গত বৃহস্প‌তিবার সকা‌লে ও বিকা‌লে সি‌লেট থে‌কে এ আই ডাব্লিউ আব্দুল নুর ঘটনাস্থ‌লে এ‌সে গাছ কাটা, ভিটবালু, পাকা ঘর নিমার্নের কাজ বন্ধ ক‌রে দেয়। এঘটনায় রহস‌্য উদঘাটনের চেষ্টা কর‌ছেন।

এব‌্যাপা‌রে সি‌লেট এ আই ডাব্লিউ আব্দুল নুর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ভু‌মি‌খে‌কোরা ৫‌টি গাছ কে‌টে ভিটবালু দি‌য়ে ঢেকে রাখা হয়। গর্ত ক‌রে পাকা ঘর তৈ‌রির চেষ্টা ক‌রেন কামরুল না‌মে একব‌্যক্তি। তার নির্মানকৃত কাজ বন্ধ ক‌রে দেয়া হয়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

এব‌্যাপা‌রে সিলেটের সহকারী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের স‌ঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ কাটার সংবাদ পেয়ে তিনি উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেছেন এবং বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed