শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশু সহ নিহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বাস খাদে পড়ে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে টিপু মিয়া (৩৫) ও একই গ্রামের শমসের আলীর মেয়ে রুপা বেগম (১০)।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এসময় আরো ৪জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইমুখী শুভযাত্রা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো জ- ১১-০৫৪৮) দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামে স্থানীয় মেম্বার মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রুপা বেগমের মৃত্যু হয়৷ এসময় আরও ৪/৫জন গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শন মো. সেলিম বলেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের আত্মীয়ের হাতে লাশ হস্তান্তর করা হবে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed