কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেল ডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেলটি ডুবে যায়।
জানা গেছে, কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচ থেকে বৃহস্পতিবার সকালে তিনটি ও বুধবার (১২ অক্টোবর) রাতে পতেঙ্গা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। জাহাজটি ডুবে যাওয়ার সময় নদীতে লাফ দিলে তারা স্রোতের টানে তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদরঘাট নৌথানার ওসি একরাম উল্লাহ জানান, এফভি মাগফেরাতকে ডকে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২নং বয়ারের সঙ্গে লেগে জাহাজটি ধীর ধীরে ডুবে যায়। ফিশিং ভেসেল ডুবির ঘটনা তদন্তে নৌ-বাণিজ্য দপ্তর থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর এবং আরেকজন ডক কর্মচারী রহমতের বলে ধারণা করা হচ্ছে। অন্য দুজনের এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed