শ্রীমঙ্গলে রেল লাইনের পাশ থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল লাইনের পাশ থেকে ফাহাদ রহমান (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৭ টায় উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের শাহীবাগ এলাকার শ্রীমঙ্গল রেল স্টেশনের কি.মি ২৮৭/৭ সেকশনের রেল লাইনের পাশে মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহাদ উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের বাসিন্দা শ্রীমঙ্গল সাব-রেজিষ্টার অফিসের মোহরী হাজী ফজলুর রহমান ফজলুর বড় ছেলে। ফাহাদ চলতি বছরে শহরের শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। বুধবার ছিল তার প্র্যাকটিকেল পরীক্ষা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ফাহাদ তার কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোরের কোন এক সময় পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বেড়িয়ে যায়। পরিবারের সদস্যসহ স্থানীয়রা ফাহাদের মৃত্যুকে রহস্যজনক বলছেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, এলাকার জনি আলম নামের এক ব্যক্তি ঘটনার খবর ৯৯৯ নম্বরে ফোন করে জানালে সেখান থেকে ফায়ার সার্ভিসকে ফোন করে জানানো হয়। খবর পাবার সাথে-সাথেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ফাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, অবস্থার প্রেক্ষিতে এবং এলাকাবাসীর বক্তব্যে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। তবে আরো অধিক নিশ্চিত হবার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
এদিকে কৃতি শিক্ষার্থী ফাহাদ রহমানের মৃত্যুর খবরে পুরো শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শহরে প্রচারিত হবার পরপরই হাজার-হাজার মানুষ হাসপাতালে ভিড় করেন। এ সময় তার পরিবারের আহাজারিতে হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed