Main Menu

জকিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে বজ্রপাতে কামরুল ইসলাম কালা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ইউপির ৪নং ওয়ার্ডের দরগাবাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহত কামরুল ইসলাম কালা ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে। এছাড়া আহতরা হলেন- একই গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে জুবের আহমদ, আব্দুল খালিকের ছেলে রুবেল আহমদ এবং সুহেল আহমদ।

স্থানীয় সূত্র জানায়, কামরুল ইসলাম কালাসহ চারজন দরগাবাহারপুর গ্রামের দক্ষিণ পার্শ্বস্থ মেঘনা বিলে একটি পুকুরে মাছ ধরছিলেন। ভোর ৫টার দিকে হঠাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন কামরুল। বাকিরা আহত হন।

জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছেন। এজন্য তারা দরখাস্ত দেবেন। প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।

Share





Related News

Comments are Closed