একসঙ্গে ছবি, ভিডিও ও জিআইএফ দেওয়া যাবে টুইটারে
প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি মেনে একই টুইটে (টুইটারে দেওয়া বার্তা) ছবি, ভিডিও ও জিআইএফ পাঠানোর সুযোগ চালু করেছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। ‘মিক্সড মিডিয়া’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে টুইটার ব্যবহারকারীরা চাইলেই বার্তার সঙ্গে পছন্দের ছবি, ভিডিও ও জিআইএফ যুক্ত করে পাঠাতে পারবেন।
টুইটের ওপরে নিচে আলাদাভাবে দেখা যাওয়ায় অন্যরাও স্বচ্ছন্দে ছবি, ভিডিও ও জিআইএফগুলো দেখতে পারবেন।
‘মিক্সড মিডিয়া’ সুবিধার ব্যবহার পদ্ধতিও বেশ সহজ। টুইট লেখার পর মিডিয়া বা জিআইএফ আইকনের মাধ্যমে পছন্দের ছবি, ভিডিও এবং জিআইএফ নির্বাচন করে আগের মতো টুইট পোস্ট করা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুবিধা পাওয়া যাবে।
টুইটার জানিয়েছে, একাধিক ফরম্যাটের ফাইল বিনিময়ের মাধ্যমে ব্যবহারকারীরা একই টুইটে সহজে মনোভাব প্রকাশ করতে পারবেন। ফলে ২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার সীমাবদ্ধতা অনেকাংশেই দূর হবে। এক টুইটে সর্বোচ্চ চারটি ছবি, ভিডিও এবং জিআইএফ যুক্ত করা যাবে।
এত দিন ছবি বা ভিডিও পোস্ট করার জন্য টুইটারে আলাদাভাবে টুইট পাঠাতে হতো। ফলে একই বিষয়ে একাধিক টুইট লিখতে বা পড়তে অনেকেই বিরক্ত হতেন। নতুন এ সুবিধা চালুর ফলে খুদে ব্লগ লেখার সাইটটিতে ফেসবুকের আদলেই বিস্তারিতভাবে মনের ভাব প্রকাশ করা যাবে।
সূত্র: দ্য ভার্জ
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed