টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed