গোয়াইনঘাটে বিএনপি নেতা রাজনের জানাযা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম লুৎফুর রহমানের ছোট ভাই নন্দিরগাও ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মিত্রিমহল গ্রামের দক্ষিণপাড়া নিবাসী মোঃ শাহিনুর রহমান রাজন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৪ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৪টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। বুধবার বাদ আসর মিত্রিমহল জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার নামাজে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
চেয়ারম্যান হাকিম চৌধুরী সহ বিভিন্ন মহলের শোক;
গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মোঃ শাহিনুর রহমান রাজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল হাকিম চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেন- গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপি সভাপতি মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, নন্দিরগাও ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন ও সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুব আহমেদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম শাহিনুর রহমান রাজনের মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। তিনি আমৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য সংগ্রাম করে গেছেন। সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সদা সক্রিয়। আল্লাহ মরহুম শাহিনুর রহমান রাজনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed