দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৭৪ জন।
এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১টি ল্যাবে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৬৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।
এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) ৬৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন মারা যান আরও একজন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed