ছাতকে পরকীয়ার জেরে প্রবাসী খুন, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পরকীয়ার জেরে খালেদ নুর (৩২) নামের এক প্রবাসী খুন হয়েছেন। উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। তিনি মাস খানেক আগে দুবাই থেকে ছুটিতে আসেন। এ হত্যার সাথে জড়িত সন্দেহে হাসান আহমদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর ছেলে।
জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর স্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী খালেদ নুরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে তিনি দেশে এসে নিয়মিত মোশাহিদ আলীর স্ত্রী সঙ্গে যোগাযোগ করতেন। এ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় মোশাহিদ আলীর ছেলে হাসান আহমেদ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করেন। এতে মারা যান খালেদ নুর। পরে তার মরদেহ গ্রামের মসজিদের পাশের একটি ঝোপে ফেলে রাখা হয়। সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
জাউয়াবাজার ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ হাসান আহমেদকে (২২) আটক করেছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্য মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed