Main Menu

সিলেটে বিদ্যুৎ স্বাভাবিক হতে শুরু করেছে

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডে বিপর্যয়ের ৫ ঘন্টা পর সিলেটে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করেছে।

বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, সন্ধ্যা ৭টায় প্রথমে জালালাবাদ ক্যান্টনমেন্ট, বিজিবি ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরের ওসমানী মেডিকেল এলাকা, টিলাগড়, শাহী ঈদগাহ, কুমারপাড়া, আম্বরখানাসহ কিছু এলাকায় বিদ্যুৎ ফিরেছে। তবে বিভাগের বেশিরভাগ এলাকায়ই এখনও অন্ধকারে রয়েছে।

এরআগে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার বেলা ২টা থেকে সিলেটসহ সারাদেশ বিদ্যুতহীন হয়ে পড়ে।

 

Share





Related News

Comments are Closed