Main Menu

জৈন্তাপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ঘরের তীরের সাথে রশি বেঁধে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমুদত্ত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাসিম আলী (৬৫) হেমুদত্ত পাড়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় কাসিম আলী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৯টার দিকেও তার ঘর হতে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখতে পান- ঘরের তীরের সাথে কাসিম আলীর দেহ ঝুলছে।

এসময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অভাব ও হতাশার কারণে কাসিম আলী আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কোনো বিষয়ও আছে কি না- খতিয়ে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed