সিলেটে পিপলস পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, দূর্নীতি, সার ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, সিলেট জেলা শাখার সভাপতি আফজাল সাদিক এর সভাপতিত্বে ও সিলেট মহানগর কমিটির সভাপতি আব্দুল শহীদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যার মো: বাবুল সরদার চাখারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো: আব্দুল কাদের, কো চেয়ারম্যান পারভিন নাছের খান, ভাসানী প্রেসিডিয়াম মেম্বার রানী শেখ, মহানগরের সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed