Main Menu

আপনার এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, যেভাবে জানবেন

Manual8 Ad Code

প্রযুক্তি ডেস্ক: মোবাইলে কথা বলার জন্য আমরা সিম ব্যবহার করি; যার পূর্ণনাম- সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। তবে সিম ব্যবহার করতে হলে আপনাকে আগে সেটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয়। যে কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম নিবন্ধন করতে পারেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঘোষণা অনুযায়ী, একটি এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়। জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো। কারণ, তাতে বুঝতে পারবেন আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম ব্যবহার করছে কি না। এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত হয়েছে না জানলে, এই প্রতিবেদনটি আপনার জন্য সহায়ক।

Manual4 Ad Code

সিম নিবন্ধন যাচাই করার উপায়

আপনার বর্তমানে ব্যবহৃত গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন।

Manual4 Ad Code

সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেওয়া হবে।

Manual5 Ad Code

এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৭*****১২৩।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code