পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাড়িয়েছে। এরমধ্যে নারী ২২ জন, পুরুষ ৭ জন এবং শিশু ১১ জন। রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। সর্বশেষ সোমবার বিকাল পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এসব লাশ উদ্ধার করা হয়। তবে এখনো অর্ধশত নৌকার যাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের স্বজনদের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও আহতদের ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনসের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম জানান, পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছে।
এদিকে রোববার রাতে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের বাসায় গিয়ে স্বজনদের সাথে দেখা করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
পরে সোমবার দুপুরে ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও ১ ও পানি স¤পদ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় মহালয়া পূজা উপলক্ষে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় রোববার রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual7 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual6 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed