করতোয়ায় নৌকাডুবি, নিহত বেড়ে ২৮
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৮ জনে দাঁড়াল।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নদীতে তল্লাশি শুরু হলে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আলো স্বল্পতার কারণে উদ্ধারকাজ স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সবশেষ তথ্য অনুযায়ী, এখনও ৩৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝনদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই উঠতেই পারেনি। এখনও নিখোঁজ রয়েছেন তারা।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বলেন, নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Related News
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলায় বিদ্যুতের কন্ট্রোল রুমে আগুন লাগলে ভয়াবহRead More
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবারRead More



Comments are Closed