সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা ও হাতাহাতি
সুনামগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ নৈরাজ্য, পুলিশের গুলিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের মৃত্যু ও মিথ্যা মামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের মিছিলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রবিবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে যেতে চাইলে কামারখালি পয়েন্ট এলাকায় পুলিশ বাঁধা দেয়। এর জের ধরে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।পরে কামারখালি পয়েন্টে রাস্তার এক পাশে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন রাজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুর রশিদ আমিন ও সহসভাপতি আমানুল হক রাসেল।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনে কোন নেতাকর্মীর উপর অন্যায়ভাবে গুলি চালালে তারা রাজপথে থেকেই এর জবাব দেবেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed