সিলেটে ছাদ থেকে পরে যুবলীগ নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদ থেকে পরে আনোয়ারুল হক আলম (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি যুবলীগের নেতা বলে জানা গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বরইকান্দি ইউনিয়নের গালিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারুল দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসকন্দর আলীর ছেলে।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় ২ তলা ভবনের ছাদে পাইপ ঠিক করতে যান আনোয়ারুল আলম। এমন সময় পা ফসকে ছাদ থেকে তিনি নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, নিহত আনোয়ারুল যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জানতে পেরেছি। তিনি বাড়ির ছাদে পাইপ ঠিক করতে গিয়ে পা ফসকে নীচে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed