সরকারকে যত টাকা ভ্যাট দিলো ফেসবুক
প্রযুক্তি ডেস্ক: নিবন্ধন নেয়ার পর ফেসবুক গত এক বছরে সরকারকে প্রায় ৩৩ কোটি টাকা ভ্যাট দিয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি আয় করেছে প্রায় ২১৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সেবাদানকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট পরিশোধ করেছে ফেসবুক। দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল। প্রতিষ্ঠানটি ১৪৭ কোটি টাকার আয়ের বিপরীতে ২২ কোটি টাকা ভ্যাট দিয়েছে।
এ ছাড়া ৩১ কোটি টাকার আয়ের বিপরীতে মাইক্রোসফট ভ্যাট দিয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা। ৩০ কোটি ৩৩ লাখ টাকা আয়ের বিপরীতি অ্যামাজন ৪ কোটি ৫৫ লাখ টাকা ভ্যাট দিয়েছে এবং নেটফ্লিক্স ১৪ কোটি ৮৬ লাখ টাকা আয় করে ভ্যাট দিয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা।
তবে, ইউটিউবকে এখনও নিবন্ধনের আওতায় আনতে পারেনি সরকার। মূলত, ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের বিল হুন্ডিতে পরিশোধিত হওয়ায় প্রতিষ্ঠানটির কাছে থেকে ভ্যাট পায় না সরকার।
প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বাবদ বাংলাদেশে যে পরিমাণ ব্যবসা করছে তার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দেয় সরকারকে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed