মুন্সীগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষ, আহত যুবদলকর্মীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওন (২৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৮ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আইসিইউ’র কর্তব্যরত ডা. সাব্বির জানান, ২৩ নম্বর বেডে ভর্তি ছিলেন শাওন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।
মৃত শাওনের ছোট ভাই সোহানুর রহমান সোহান জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মীরকাদিম পৌরসভার মুরমা গ্রামে। বাবার নাম ছোয়া আলী ভূইয়া। শাওন পেশায় মিশুক (অটোরিকশা) চালক ছিলেন। পাশাপাশি মীরকাদিম পৌরসভার যুবদলের কর্মী ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে শাওন ছিলেন বড়। স্ত্রী সাদিয়া আক্তার ও এক বছরের ছেলে আবরারকে নিয়ে গ্রামে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় শাওনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত ছিল। শাওনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে, বুধবার মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন: জাহাঙ্গীর হোসেন (৪০), তারেক (২০) ও শাওন (২৬)। এদের মধ্যে জাহাঙ্গীরকে মিরপুর ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তারেক চিকিৎসা নিয়ে চলে যান। তবে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে জরুরি বিভাগের আইসিইউতে রাখা হয়েছিল।
ঘটনার দিন শাওনের বন্ধু নাহিদ খান সাাংদিকদের বলেন, ‘যাত্রী নিয়ে সমাবেশে গিয়েছিলেন শাওন। সেখানে সংঘর্ষ শুরু হলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। আমরা জানতে পেরেছি, পুলিশের গুলিতে আহত হয়েছিলেন শাওন।’
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed